,

পূর্ব রাজাবাজার কঠোর লকডাউনে

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর প্রথম ‘রেড জোন’ পূর্ব রাজাবাজারে কঠোরভাবে কার্যকর করা হয়েছে লকডাউন। শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই বের হতে দেয়া হচ্ছে না।

তবে বিপাকে পড়েছেন চাকরিজীবীরা। বুধবার সকালে অফিসের উদ্দেশ্যে বের হতে চাইলে ফিরিয়ে দেয়া হয়েছে তাদের। প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য এই লকডাউন চলবে। কঠোর লকডাউন বাস্তবায়নে সেনা টহলও চলছে ওই এলাকায়। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, নিষিদ্ধ সর্বসাধারণের চলাচলও। ওষুধ ও জরুরি খাদ্য ছাড়া সব ধরনের দোকান বন্ধ।

জরুরি সেবার সাথে জড়িতরাই কেবল পাচ্ছেন পূর্ব রাজাবাজার থেকে বের হওয়ার অনুমতি। আগের ঘোষণা অনুযায়ী, গেল মধ্যরাতেই পূর্ব রাজাবাজারের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়।

স্থানীয়রা জানান, বর্তমানে অন্তত ৩১ করোনা রোগী রয়েছেন পূর্ব রাজাবাজার এলাকায়। পরীক্ষামূলক হলেও ‘রেড জোন’ ঘোষণা ও লকডাউন পদ্ধতির কার্যকর বাস্তবায়ন হয়তো আশার আলো দেখাবে রাজধানীর অন্য এলাকা গুলোকেও।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা