শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : খুলনা পাইকগাছা মাহমুদ খাঁটি অর্নিবান লাইব্রেরীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ১১০টি পরিবারসহ ৫ জন প্রতিবন্ধীর মধ্যে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে ৫ জন প্রতিবন্ধীসহ নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের টর্নেডো আক্রান্ত ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,পেঁয়াজ,লবন ও নগদ টাকা।

এসময় অর্নিবান লাইব্রেরীর আজীবন দাতা সদস্য ও জাস ক্যাকো ক্যামিকেল কোম্পানীর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাকারিয়া চৌধুরী,নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,জাস কোম্পানীর পরিচালক পারভেজ চৌধুরী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,এসআই মোঃ আবু তাহের,এ এস আই খোকন মিয়া,গৌরমন্দির কমিটির সাধারণ সম্পাদক সবুজ দাস,নারায়ন চন্দ্র তর্মকার,এস আমীর হামজা রাশেদ,মেহেদী হাসান,সুমিত পালসহ স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত শনিবার সকালে টর্নেডোর আঘাতে নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ,ঘরের টিনের চাল বাতাসে উড়ে যায়। বেশ কয়েকটি নৌকা ক্ষতি সাধিত হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা