টাইগারদের বরণ করতে প্রস্তুত বাংলাদেশ!

11081486_954660274556151_1086632824995413040_nবিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারার পর আজই দেশে ফিরতেছে টাইগারবাহিনী। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারটা কতটা প্রশ্নবিদ্ধ ছিল সেটা গোটা পৃথিবী ভালো করে দেখেছে। ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়ে হতাশা নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। বিদায় নিলেও এবারের বিশ্বকাপে অন্যতম সেরা দল ছিল বাংলাদেশ।

ইংল্যান্ডকে হারানো, অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের সাথে শেষ সময় পর্যন্ত লড়াই করে হেরে যাওয়া সব ই বাংলাদেশের সাফল্যের পাল্লাকে অনেক ভারি করেছে। কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত না হলে হয়ত বাংলাদেশ আজ অনেক দূর যেত। তাতে কি? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই বিশ্বকাপ খেলে টাইগারবাহিনীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করতে প্রস্তুত গোটা বাংলাদেশ। তার রেশ আছরে পরবে হযরত শাহ্‌জালাল (রাঃ) বিমানবন্দরেও।

স্বপ্নের মত কাটানো এবারের বিশ্বকাপ খেলে প্রাপ্তির পুরোটা পূরণ করে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসতেছে বাংলাদেশ ক্রিকেটদল। হাজার হাজার ক্রিকেটপাগল সমর্থক আজ সন্ধ্যায় টাইগারদের বরন করে নিতে জড়ো হবে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা। ব্যানার ফেস্টুনসহ টাইগারদের শুভেচ্ছা বাক্যে ছেয়ে যাবে পুরো বিমানদন্দর এলাকা এমনটাই ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান