,

আখাউড়ায় মাঠে খেলতে এসে জরিমানা গুণলেন ১৯ যুবক

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে ফুটবল খেলতে এসে জরিমানা গুনলেন ১৯ যুবক। সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত তাদেরকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।

জানা যায়, বিকালে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে একদল যুবক দুইভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলায় মেতে উঠে। পরে খবর পেয়ে বিকাল সাড়ে ৫টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের ১৯ জনকে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে কেউ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সরকারী নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি