ব্রাহ্মণাড়িয়ায় জেলা পরিষদের উদ্যোগে ৪’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্র ৪ শত অধিক পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এম.এসসি নির্দেশনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ।

এই সময় আরও উপস্থিত ছিলেন সহকারি প্রকৌশলী আবদুল হামিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রতীশ চন্দ্র রায়, প্রধান সহকারি নুরু হোসেন, উচ্চমান সহকারি আমির হোসেনসহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা।

প্রধান অতিথি বক্তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে সপ্তম বারের মত খাদ্য সহায়তা বিতরণ কালে তিনি বলেন সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি যথাযথ মেনে জনসাধারণকে চলাচল করার আহবান জানান। এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার ও প্রত্যেককে আর সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন।

এই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে জেলা শহর এলাকার ৪’শত অধিক কর্মহীন ও হতদরিদ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান