সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চুরি করতে গিয়ে ধরা: আইনজীবিকে গলা কেটে হত্যা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর মর্ডাণ ধর্মদাস বারো আউলিয়া গ্রামে চুরি করতে গিয়ে ধরা পড়ে বাড়ির মালিক আসাদুল হক (৬০) নামে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীকে গলা কেটে হত্যা করেছে এক চোর। এঘটনায় ঘাতক চোর রতন মিয়া (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে নগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস বারো আউলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই আইনজীবীর লাশ উদ্ধার করা হয়েছে।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, রতন নামে একজনকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকা- এবং ঘটনার সঙ্গে আরও কেউ জডড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, ঘাতক রতন একজন নিয়মিত নেশাখোর। সে ইয়াবা, হেরোয়িনসহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। এজন্য সে চুরি ছিনতাই করতো। তার নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও আইনজীবি আসাদুল হকের বাড়িতে বেশ কয়েকবার চুরি করেছে। এনিয়ে স্থানীয়ভাবে শালিসও হয়েছিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী