,

শ্বাসকষ্ট বেড়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত ৭৯ বছর বয়সী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। বর্তমানে তার শ্বাসকষ্ট বাড়ায় অক্সিজেন লাগানো হয়েছে।

শুক্রবার (০৫ জুন) বিকেল সোয়া ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুরের পর ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের শ্বাসকষ্ট কিছুটা বেশি ছিল। এখন আবার ইনশাল্লাহ শ্বাসকষ্ট কমতির দিকে আছে। কিছুক্ষণ পরপর অক্সিজেন লাগানো হচ্ছে আবার খুলে দেওয়া হচ্ছে। বর্তমানে অক্সিজেন লাগানো আছে। শ্বাসকষ্ট ছাড়া আর অন্য কোনো সমস্যা নাই। তবে শারীরিক দুর্বলতা আছে। খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছেন না। আগের থেকে খাবার কম খাচ্ছেন, তাই শরীরটা দুর্বল।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ এবং অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‍্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী এবং ছেলেও বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা