শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সঙ্গে শয়ন কক্ষের ছবি ফাঁস করলেন সোনম

news-image

বিনোদন ডেস্ক : তারকারা সাধারণত নিজেদের প্রাইভেসি নিয়ে খুবই সচেতন। ব্যক্তিগত জীবনকে রাখতে চান আড়ালে। কিন্তু করোনার লকডাউনজনিত অফুরন্ত সময়ে সম্পর্ক, ফিটনেস চর্চা থেকে অন্দরসজ্জার সবকিছুই শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

ইনস্টাগ্রামে পরপর ছবিতে নিজের বাড়ির নানা দৃশ্য শেয়ার করেছেন ‘আই হেটস লাভ স্টোরি’ নায়িকা সোনম কাপুর। এর মধ্যে রয়েছে শয়ন কক্ষের দারুণ কিছু ছবি।

নয়াদিল্লির গল্ফ লিঙ্কস এলাকায় প্রাসাদোপম বাড়িতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে দিন কাটাচ্ছেন অনিল কাপুরের মেয়ে। এই বাড়িতেই পরিজনদের সঙ্গে শৈশব কেটেছে আনন্দর। ২০১৮ সালে তার সঙ্গে বিয়ে হয় সোনমের।

আনন্দ-সোনমের প্রশস্ত শয়ন কক্ষের থিম সাদা। শোনা যায়, অভিনেত্রীর পছন্দমতোই থিম মোনোক্রোম্যাটিক। উডেন মোজাইক ফ্লোরের সঙ্গে মানানসই তাদের কেতাদুরস্ত খাটও। দেখলে মনে হয় যেন রূপকথার পাতা থেকেই উঠে এসেছে কোনো রাজকন্যার মনোরম শয্যা।

ঘরে যাতে আলো বাতাসের অভাব না হয়, তার জন্য রাখা হয়েছে ফ্লোর টু সিলিং উন্মুক্ত জানালা। চোখ রাখলেই দেখা যায় বাড়ির সবুজ বাগান।

থাকার ঘরের মতো আনন্দের কাজের জায়গাতেও আলো বাতাসের অভাব নেই। তিন পাল্লার দরজার বাইরে প্রশস্ত সবুজ। কাজ করতে করতে ক্লান্ত লাগলে আনন্দ গড়িয়ে নিতে পারেন মনোরম অ্যাপহোলস্ট্রিতে সাজানো আরামকেদারায়। অথবা ঘরের নিভৃতকোণে বইয়ের সঙ্গে কাটাতে পারেন অবসর।

গত ফেব্রুয়ারিতে সোনম শাশুড়িকে চমকে দেন সারপ্রাইজ গিফ্টে। সেই ছবিতে দেখা যায় আনন্দের মা প্রিয়া দাঁড়িয়ে আছেন সুসজ্জিত লিভিংরুমে। বাড়ির রান্নাঘর সাজানো আধুনিক সাজসরঞ্জামে। তবে গৃহসজ্জায় কোথাও তারকাসুলভ বাহুল্য নেই। আখরোট রঙা রান্নাঘরের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে সাদাকালোর মোটিফ।

আহুজা দম্পতির বাড়ির অন্যতম বৈশিষ্ট্য বড় বাগান। অবশ্য শুধু বাগান বললে ভুল হবে। অলস পদচারণার পাশাপাশি সেখানে মজুত শরীরচর্চার সব উপকরণ। বাগানে যোগাভ্যাস করেন আনন্দ আহুজা। সেখানে রয়েছে বাস্কেটবল কোর্টও।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ