,

উইন্ডোজ ১০’র মে ২০২০ আপডেটে বিপদ

news-image

অনলাইন ডেস্ক : উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের মে ২০২০ আপডেট নিয়ে সতর্ক করেছে মাইক্রোসফট। কিন্তু অনেক ব্যবহারকারী সেই সতর্কবার্তা ঠিক মতো বুঝতে পারেননি অথবা ভুল করে ভুল আপডেট দিয়ে ফেলেছেন।

উইন্ডোজ জানিয়েছে, যেসব ব্যবহারকারী ম্যানুয়ালি উইন্ডোজ ১০ মে ২০২০ আপডেট পুরোনো পিসিতে দিয়েছেন, তারা সমস্যায় পড়ছেন। অনেকের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ সতর্ক সংকেত এসেছে।

মাইক্রোসফট এই ভার্সনের অটোমেটিক আপডেট ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে।

আপনি যদি মে ২০২০ আপডেট না করে থাকেন, তাহলে লেটেস্ট ড্রাইভার ইন্সটল করতে পারেন।

মাইক্রোসফট বলছে, নিভিডিয়া ডিসপ্লে (ড্রাইভার ভার্সন ৩৫৮) অথবা এর পুরোনো পিসিতে ব্লু স্ক্রিন অব ডেথ এরর যেতে পারে।

ত্রুটিপূর্ণ এই আপডেটের অধিকাংশ এসেছে গত মাসের ২৭-২৮ তারিখে।

এই আপডেটের পর অনেকের অডিও ড্রাইভারে সমস্যা হয়েছে। মাইক্রোসফট থেকে সমস্যার একটি তালিকা দেয়া হয়েছে। এই লিংকে গেলে সেটি পাবেন।

করণীয়: প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে নিজে আপডেট না দিয়ে আপডেটের জন্য অপেক্ষায় থাকা। বাগগুলো ঠিক হলে মাইক্রোসফট নিজেই আপডেট পাঠাবে।

যদি আপডেট দিয়ে সমস্যায় পড়েন, তাহলে উইন্ডোজ ১০ রিসেট দিতে হবে। এতে আপনার অ্যাপ এবং ফাইলগুলো ডিলিট হবে; কিন্তু ল্যাপটপকে আগের অবস্থায় ফিরে পাবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা