সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ১৪৯ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৮

news-image

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহন বন্ধ থাকা অবস্থায়ও ঈদুল ফিতরের যাতায়াতে দেশের সড়ক-মহাসড়কে ১৬৮ জন নিহত হয়েছে। এ সময় সড়কে দুর্ঘটনা ঘটেছে ১৪৯টি, আহত হয়েছে আরও ২৮৩ জন। এ হিসাব দিয়েছে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আরও জানায়, সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ১৫৬টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ২৮৩ জন আহত হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০২০’ প্রকাশকালে এই সব তথ্য তুলে ধরেন।

সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতিবেদনটি তৈরি করে। সেখানে বলা হয়, প্রতিবছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘদিন যাবত পর্যবেক্ষণ করে আসছে।

প্রতিবেদন প্রকাশকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, “সাধারণ ছুটি বা লকডাউনে দেশে গণপরিবহন বন্ধ ছিল, ৯০ শতাংশ যাত্রীর যাতায়াত বন্ধ থাকলেও সেই তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে। এখন ব্যক্তিগত যানবাহনের চালকদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি হয়ে পড়েছে। ছোট যানবাহন নিয়ন্ত্রণ ও গণপরিবহনকে বিকশিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনাকেও মহামারীর মতো গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।”

বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারীর কারণে এ বছর গণপরিহন বন্ধ থাকায় ঈদযাত্রা ব্যক্তিগত পরিবহনে সীমিত থাকলেও ঈদের আগে-পরে সড়ক দুর্ঘটনা ছিল অতীতের তুলনায় বেশি। ১৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ১৩ দিনে ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত ও ২৮৩ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ট্রেন-যানবাহন সংঘর্ষে ১টি ঘটনায় কোন হতাহত হয়নি। একই সময়ে নৌ-পথে ৬টি ছোট-বড় বিচ্ছিন্ন দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৪৫ জন নিখোঁজের খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৫ মে, ২০টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৮ জন আহত হয়। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে ২৪ মে, ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ আহত হয়। এই সময় একদিনে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হয় ১৯ মে, ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৫৪ জন আহত হয়।

একদিনে সর্বোচ্চ মটরসাইকেল দুর্ঘটনা ঘটে ঈদের দিন ২৫ মে, ১৬টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৪ জন আহত হয়।

এই সময় সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৪৫ চালক, ৩৩ নারী, ২৮ পথচারী, ২৭ পরিবহন শ্রমিক, ২৪ শিশু, ১৯ শিক্ষার্থী, ৫ রাজনৈতিক নেতা-কর্মী, ৩ শিক্ষক, ৩ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৩ সাংবাদিক ও ১ প্রকৌশলীর পরিচয় মিলেছে।

নিহতের মধ্যে আছে ৩ পুলিশ সদস্য, ১৮ নারী, ১২ শিশু, ১৪ শিক্ষার্থী, ৩ শিক্ষক, ৩২ চালক, ৭ পরিবহন শ্রমিক, ১ প্রকৌশলী ও ৩ রাজনৈতিক নেতা-কর্মী।

এই সময়ে এক ঘটনায় অধিক প্রাণহানির ঘটনার মধ্যে উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী ট্রাক খাদে পড়ে ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়। সিরাজগঞ্জ সদরেও যাত্রীবাহী ট্রাক উল্টে ৪ জন নিহত ও ৭ জন আহত হয়। রাজধানীর কল্যাণপুরে কার-অটোরিক্সা-কার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত ও ১২ জন আহত হয়।

সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক ও অনলাইন দৈনিতে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে বলে জানায়, যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মোট যানবাহনের ৩৫.৭৪ শতাংশ মটরসাইকেল, ২৮.৯৮ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-লরি, ১২.০৭ শতাংশ কার-মাইক্রো-জিপ, ৮.২১ শতাংশ অটোরিক্সা, ৭.৭২ শতাংশ ব্যাটারি রিক্সা-ইজিবাইক-ভ্যান-সাইকেল, ৬.২৮ শতাংশ নছিমন-করিমন-ট্রাক্টর-লেগুনা-মাহিন্দ্রা ও ০.৯৭ শতাংশ বাস দুর্ঘটনায় জড়িত ছিল।

সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মোট যানবাহনের ৩৫.৭৪ শতাংশ মটরসাইকেল, ২৮.৯৮ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-লরি, ১২.০৭ শতাংশ কার-মাইক্রো-জিপ, ৮.২১ শতাংশ অটোরিক্সা, ৭.৭২ শতাংশ ব্যাটারী রিক্সা-ইজিবাইক-ভ্যান-সাইকেল, ৬.২৮ শতাংশ নছিমন-করিমন-ট্রাক্টর-লেগুনা-মাহিন্দ্রা ও ০.৯৭ শতাংশ বাস এ সব দুর্ঘটনায় জড়িত ছিল।

২৪.১৬ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ৩৮.২৫ শতাংশ পথচারীকে গাড়ী চাপা দেওয়ার ঘটনা, ২৭.৫১ শতাংশ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ার ঘটনায়, ৯.৪০ শতাংশ অন্যান্য অজ্ঞাত কারণে ও ০.৬৮ শতাংশ রেল-যানবাহন সংঘর্ষ দুর্ঘটনা সংগঠিত হয়েছে।

মোট সংঘটিত দুর্ঘটনার ৩০.২০ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪৭.৬৫ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮.১২ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়। এ ছাড়া সারাদেশে সংঘটিত মোট দুর্ঘটনার ২.৬৮ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৬৭ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৬৭ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ, ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমু, যাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম মনিরুল হক, পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন, সমিতির আমজাদ হোসেন, মোস্তানসিরুল হক চৌধুরী, জিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী