শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেলে সতর্ক করবে অ্যাপ

news-image

অনলাইন ডেস্ক : কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে সারাদেশের নাগরিকেদের জন্য পরীক্ষামূলক স্মার্টফোন অ্যাপ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভিডিও কনফারেন্সে ‘করোনা ট্রেসার বিডি’ শীর্ষক অ্যাপটি উদ্বোধন করেন।

করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এলে অ্যাপটি ব্যবহারকারীদের সতর্ক করবে। এজন্য আগে থেকেই অ্যাপটি ডাউনলোড করে স্মার্টফোনের ব্লুটুথ ও লোকেশন অপশন চালু রাখতে হবে। অ্যাপটি ডেভেলপ করেছে দেশের শীর্ষস্থানীয় টেক স্টার্টআপ সহজ লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দুজন ব্যবহারকারীর কাছাকাছি থাকার সময় এবং ব্যবহারকারীদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে। যখনই অন্য কোনো অ্যাপ ব্যবহারকারী একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে। গুগল প্লে স্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে অথবা সরাসরি স্মার্টফোন থেকে (https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer) ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এটুআই প্রোগ্রামের পলিসি এডভাইজার আনীর চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ, আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, এটুআই প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান, এলআইসিটির প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদ। অ্যাপটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির। বিজ্ঞপ্তি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ