করোনার বিরু‌দ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই কর‌তে হ‌বে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকা‌রের সমা‌লোচনা করাকে রু‌টিন ওয়া‌র্কে প‌রিণত না কর‌তে বিএন‌পি নেতা‌দের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্য‌মে বক্তব্যকা‌লে তিনি বিএনপি নেতাদের উদ্দেশে এ আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ব‌লেন,অভিন্ন শত্রু কোভিড-১৯ এর বিরু‌দ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই কর‌তে হ‌বে। স্বাস্থ্যবি‌ধির প্র‌তি উদাসীনতা ক‌রোনা সংকট‌কে আরও ঘ‌নীভূত কর‌বে।

বিএনপিতে সমন্বয় নেই এমন অভিযোগ করে কাদের বলেন, বিএনপি নেতার অন্ধ সমালোচনা, নেতিবাচকতা আর মিথ্যাচারের বৃত্ত থেকে তারা বের হতে পারছে না। তারা নিজেদের মধ্যকার সমন্বয়হীনতা না দেখে অন্যত্র সমন্বয় আছে কিনা সেটা খুঁজে বেড়ায়। নেতিবাচক ও দায়িত্বহীন রাজনীতির কারণে ইতোমধ্যে তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে। বিষোদগারের ভাইরাসে আক্রান্ত বিএনপি সরকারের ভালো কাজ দেখতে পায় না। তাদের মনে ছড়িয়ে পড়েছে নেতিবাচকতার সংক্রমণ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ