,

জর্জ ফ্লয়েড হত্যার ট্রাম্পের মেয়ের প্রতিবাদ

news-image

অনলাইন ডেস্ক : আফ্রিকান-আমেরিকান যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফ্যানি আরিয়ানা ট্রাম্প। সামাজিকমাধ্যম ইনস্টগ্রামে তিনি এই প্রতিবাদ জানিয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা কালো স্ক্রিন পোস্ট করেন ট্রাম্পকন্যা টিফ্যানি আরিয়ানা।

কালো স্ক্রিনের সঙ্গে তিনি হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন, জাস্টিস ফর জর্জ ফ্লয়েড। যার মানে, জর্জ ফ্লয়েডের ন্যায়বিচার চাই।

ক্যাপশনে যুক্ত করেন হেলেন কিলারের লেখা কয়েকটা লাইন, যার অর্থ-একা আমরা খুব বেশিকিছু করতে পারব না, কিন্তু একসঙ্গে আমরা অনেক কিছু করতে পারি।

এভাবেই ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে। তার মা এবং ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলও একইভাবে নিজের ইনস্টাগ্রামে কালো স্ক্রিন পোস্ট করেছেন।

গত ২৫ মে মিনেসোটার মিনেপোলিসে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে হত্যা করে।

এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী তীব্র আন্দোলন শুরু হয়। যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশ, এমনকি অস্ট্রেলিয়াতেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা