,

বাংলামোটরে বাসের চাপায় ২ জন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানা এলাকার বাংলামোটরে বিহঙ্গ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাসের চালকসহ বাসটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে ছুটে চলা বিহঙ্গ পরিবহনের বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ও আরোহী বাসের সামনে ছিটকে পড়ে যান। পরে বাসটি তাদের উপর দিয়েই চলে গেছে। এরপর সেখানে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ সময় আরও এক ব্যক্তি সড়কে পড়ে আহত হয়ে চিৎকার করছিলেন। পরে পথচারীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শাহবাগ থানা পুলিশ দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

থানার ডিউটি অফিসার মো. রইচ দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা