শঙ্কা থাকলেও জীবিকার তাগিদে ঝুঁকি

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : কর্মস্থল খুলে গেছে, চাকরি বাঁচাতে একদিকে যেমন সময় মতো অফিসে পৌঁছানোর তাড়া, অন্যদিকে গণপরিবহনে চলার সময় করোনার হাত থেকে বাঁচার লড়াই। এ দুইয়ের যথাযথ সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। নেহাৎ-ই নিরুপায় হয়ে এই দুঃসময়েও জীবনের শঙ্কা নিয়ে গণপরিবহনগুলোতে চলাফেরা করছে সাধারণ মানুষ। কেননা স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও গণপরিবহন ঘিরে তা নিশ্চিত করা যাচ্ছে না।

বুধবার (৩ মে) সরেজমিনে নারায়ণগঞ্জের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায় কোনো বাসেই হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নেই। মানা হচ্ছে না যথাযথ সামাজিক দূরত্বও।

সকাল থেকেই শহরের চাষাঢ়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মেট্রোহল মোড় থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে। এসব বাসে যাত্রীদের ভীড়ও ছিল চোখে পড়ার মতো। প্রতিটি বাসে ওঠার জন্য ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। যাত্রীরা সামাজিক দূরত্ব না মেনেই বাসে উঠছেন।

ঝুঁকি নিয়ে বাসে ওঠা আব্দুল্লাহ নামে এক যাত্রী জানান, তিনি রাজধানীর একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। চাকরি বাঁচাতে অবশ্যই তাকে অফিসে যেতে হবে। নারায়ণগঞ্জ থেকে এত দূরে বাস ছাড়া অন্য মাধ্যমে যাওয়া-আসা অনেক খরচের ব্যাপার। ফলে জীবন নিয়ে শঙ্কা থাকলেও তার কিছুই করার নেই।

এদিকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে দাবি করে নারায়ণগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বন্ধন, উৎসব ও হিমাচলের বাসগুলো ৪৬ থেকে ৫৪ সিটের। সরকারের নির্দেশনা অনুযায়ী এগুলোতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে। এসি বাসগুলো ৪৫ সিটের, তাই সেগুলোতে ২২ জন করে যাত্রী উঠছেন। এছাড়া কোনো লোকাল বাস দাঁড় করিয়ে যাত্রী নিতে পারবে না, আমরা এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সেগুলোতেও বিধি অনুযায়ী সিটের অর্ধেক যাত্রী যেতে পারবেন। আমরা স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনেই গণপরিবহন চালাচ্ছি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ