শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনামুক্ত এস আলম পরিবার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : করোনায় আক্রান্ত হওয়া দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মাসহ পরিবারের সাত সদস্যের সবাই এখন সুস্থ। বুধবার (৩ জুন) রাতে এস আলম পরিবারের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সুত্র জানায়, রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তারা সবাই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তারা হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

এদিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এস আলম গ্রুপের পরিবারের সদস্যরা গত ২৪ মে হাসপাতালে ভর্তি হয়ে ৩ জুন পর্যন্ত চিকিৎসা গ্রহণ করেছে। চিকিৎসা গ্রহণ করা সব সদস্য বর্তমানে করোনা নেগেটিভ, সুস্থ এবং আশঙ্কামুক্ত।

এর আগে ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় সাইফুল আলম মাসুদের পরিবারের ছয় সদস্য করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন।

এর মধ্যে ২২ মে রাত ১০টা ৫০ মিনিটে এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং শিল্পপতি সাইফুল আলম মাসুদের বড় ভাই ও এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান।

পরদিন শনিবার (২৩ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন করে সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম এবং ছেলে আহসানুল আলম মারুফের করোনা শনাক্ত হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ