,

ভিকারুননিসার শিক্ষিকা শ্বাসকষ্টে মারা গেলেন

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের শিক্ষিকা তাজিন বিনতে রহমান (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩ জুন) বিকেল ৪টা ৪৭ মিনিটে ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। এশার পর তার মরদেহ শাহাজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রতিষ্ঠানটি কয়েকজন শিক্ষক জানান, প্রথম সন্তান জন্ম দেয়ার পর নানা শারীরিক জটিলতা দেখা দেয়ায় বেশকিছু দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া বলেন, ভিকারুননিসার বেইলি রোডের প্রধান শাখার ইংলিশ ভার্সনের শিক্ষিকা ছিলেন তাজিন রহমান। দীর্ঘ দিন ধরে তিনি এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন।

তিনি বলেন, গত ২৫ মে একটি কন্যাসন্তানের জন্ম দেন তাজিন রহমান। সেদিন শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ায় তাকে রাজধানীর বেশ কয়েকটি নামী হাসপাতালে নেয়া হলেও ভর্তি নেয়নি। এরপর এ দিন বিকেলে ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশনের মাধ্যমে তার কন্যাসন্তান জন্ম নেয়।

অধ্যাপক ফওজিয়া বলেন, সন্তান প্রসবের পর কয়েকদিন ভালো ছিলেন তিনি। তিনি আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেটরের মাধ্যমে তাকে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়। পরে বুধবার বিকেল ৪টা ৪৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার কোভিড-১৯ টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

তিনি জানান, তাজিন বিনতে রহমানের সদ্যজাত বাচ্চাকে নিয়ে আমি এখন মনোয়ারা হাসপাতালে আছি। বাচ্চাটার কিছুটা সমস্যা ছিলো। জ্বর এবং শ্বাসকষ্ট ছিলো। ইনজেকশন দেয়া হয়েছে। তবে এখন ঠিক হয়ে গেছে। সে সুস্থ আছে।

তাজিম রহমানের পরিবারের স্বজনরা জানান, তার মরদেহ বুধবার রাতে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে বাদ এশার পর দাফন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা