,

রংপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক: ৭৮ কেজি গাঁজা উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩ এর অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোস্তফা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রংপুর রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামে অভিযান চালায়। এসময় টিনশেড আলুর ঘরে বিশেষ কায়দায় রাখা ৭৮ কেজি গাঁজাসহ মহেশা গ্রামের মৃত আইজুল ইসলাম সরকারের ছেলে জাকির হোসেন (৪২)কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করে।

তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি