,

নাসিরনগরে মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : দেশের চলমান করোনা পরিস্থিতির কারণে মসজিদের দান খয়রাত কমে যাওয়ার প্রেক্ষিতে দৈনন্দিন ব্যয় মেটাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫১৮টি মসজিদে ২৫ লাখ ৯০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। আজ বুধবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে সামাজিক দুরুত্ব বজায় রেখে নাসিরনগর সদর ইউনিয়নের ৪৪টি মসজিদে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়।প্রতিটি মসজিদের ইমামদের হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। এসময় প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা,মসজিদের ইমাম,মোয়াজ্জেনগন উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, বিশ্বব্যাপী রিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব অনুসরনসহ নানা কারণে দেশের মসজিদ গুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে।ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূর করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদের অনুকূলে পাচঁ হাজার টাকা হারে অনুদান দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা