,

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ৮০ হাজার

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ লাখ। আর প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার।

জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৭৭ হাজার ৫৯৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ২০৫ জনের।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার ৮০৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ১৮০ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থায় রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৪৫২ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৩৯২ জন।

এরপরেই মৃতের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৫৩০ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৫১৫ জন।

তবে আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এতে মৃত্যু হয়েছে ৩১ হাজার ১৯৯ জনের।

আক্রান্তের দিক থেকে ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়ার নাম। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ২৩ হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৩১ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট