,

রংপুর সদরের এমপি সাদ এরশাদের ওপর নেতা-কর্মীদের হামলা, গ্রেফতার ১

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ডিও লেটারে স্বাক্ষর না দেওয়াকে কেন্দ্র করে প্রয়াত রাস্ট্রপতি এইচএম এরশাদের পালিত পূত্র রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদের ওপর দলীয় নেতা-কর্মীরা হামলা করেছে। এ সময় তারা চেয়ার ও টেবিল ভাংচুর করে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন- টিপু সুলতান (৩২)।

জানা গেছে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের বাস ভবন পল্লী নিবাসে যান রংপুর মহানগর জাতীয় পার্টির ২৭, ২৮, ৩০, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লী নিবাসের মূল ভবনের সামনে বসে শুভেচ্ছা বিনিময় করছিলেন সাদ এরশাদ।

এ সময় সাদ এরশাদকে উদ্দেশ্য করে ২৭ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক টিপু সুলতান রংপুরী একটি ডিও লেটারে স্বাক্ষর না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় এমপি সাদ এরশাদের স্ত্রী, ব্যক্তিগত সহকারি ইসমাইল হোসেন প্রিন্সসহ তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠলে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মাঝে হাতাহাতি ও চেয়ার-টেবিল ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় টিপু সুলতানকে গ্রেফতার করায় আরেক দফা হামলা করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে সংসদ সদস্যের পক্ষ থেকে মামলার প্রস্তুুতি চলছে।

এদিকে এরশাদ মুক্তি আন্দোলনের অন্যতম নেতা ,মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি ও ২৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান রংপুরীকে মারধোর এবং গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা