,

করোনায় মারা গেলেন এনবিআর কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জসীম উদ্দিন মজুমদার চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। তিনি সুপারিন্টেনডেন্ট পদে কর্মরত ছিলেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জসিম উদ্দিন মজুমদার প্রথম রাজস্ব কর্মকর্তা। তার মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা