,

করোনায় যুক্তরাজ্যে ১৮২ বাংলাদেশির মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যে করোনাভাইরাসে জাতিগত সংখ্যালঘুদের মৃত্যুর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী করোনাভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত ১৮২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ছাড়া সাদা বৃটিশদের তুলনায় বাংলাদেশিদের মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বহুজাতিক ব্রিটেনে করানোভাইরাসে মৃত্যুবরণকারী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড।

প্রতিবেদনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য মানুষের বয়সকে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া নারীদের চেয়ে পুরুষদের মৃত্যু বেশি হয়েছে বলে জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসে বাংলাদেশি সম্প্রদায়ের মৃত্যুর ঝুঁকি সবচাইতে বেশি। সাদা ব্রিটিশ জাতিগোষ্ঠীর তুলনায় তা দ্বিগুণ। অন্যান্য সম্প্রদায়ের মধ্যে এশিয়ান কমিউনিটির মৃত্যুর ঝুঁকি বেশি। এ ছাড়া সাদা ব্রিটিশদের তুলনায় ক্যারিবিয়ান ও ব্লাক কমিউনিটির মানুষের মৃত্যুর ঝুঁকি বেশি।

৮৯ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়, ১৩ মে পর্যন্ত ১৮২ জন ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ থেকে ৬৪ বছর বয়সী ৫৯ জন রয়েছেন। আর ৬৪ বছরের বেশি বয়সী ১২২ জনের মৃত্যু হয়। মোট আক্রান্ত বাংলাদেশি ৭০৮ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লন্ডনে।

এদিকে অন্যান্য কমিউনিটির মধ্যে চাইনিস ৯২ জন, ভারতীয় ৭৪৬, পাকিস্তানি ৪৮৩, আফ্রিকান ৪৩০, ক্যারাবিয়ান ৭১৩ এবং অন্যান্য এশিয়ান কমিউনিটির ৪১২ জন মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা