সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ জুন রোনালদোদের প্রথম ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার ধাক্কা কাটিয়ে ২০ জুন থেকে মাঠে ফিরবে ইতালিয়ান ফুটবল লিগ- সিরি আ। এটা অবশ্য আগেই ঘোষিত হয়েছিল। এবার শেষ তিন রাউন্ড বাদে বাকি ম্যাচগুলোর সূচি জানিয়ে দিল ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্তাস মাঠে নামবে ২২ জুন।

অর্থাৎ সব ঠিক থাকলে এদিনই ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের মাঠে দেখা যাবে। বোলোনিয়ার বিপক্ষে খেলতে নামবে তারা।

তার আগে ২০ জুন স্থানীয় সময় সন্ধ্যায় তোরিনো ও পার্মা এবং ভেরোনা ও কাইয়ারির মধ্যকার ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরবে সিরি আ। একই দিন সাম্পদোরিয়াকে আতিথ্য দেবে ইন্তার মিলান। অন্য ম্যাচে আতালান্তা খেলবে সাস্সুয়োলোর বিপক্ষে।

করোনার কারণে গত ৯ মার্চ থেকে স্থগিত রাখা হয় ইতালিয়ান লিগ সিরি আ। সব দলেরই কমপক্ষে ১২টি করে ম্যাচ বাকি এখনো। লিগ কর্তৃপক্ষের আশা ২ আগস্টের মধ্যে সিরি আ শেষ করার।

দর্শকশূন্য মাঠেই সিরি আ ফিরবে। তবে এরই মধ্যে সীমিত পরিসরে মাঠে দর্শক ফেরানোর চিন্তাও শুরু করেছে ইতালিয়ান ফুটবল সংস্থা।

সংবাদ মাধ্যমে খবর, পরবর্তী সভাতেই ইতালিয়ান ফুটবল সংস্থা দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা করবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী