,

করোনায় প্রাণ গেল ঠাকুরগাঁও জেলা আ.লীগ নেতার

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রৌশন আলী (৬২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূও করোনায় আক্রান্ত হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার বিকেল ৩টায় তিনি মারা যান।

এ নিয়ে ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে দুজন এবং করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেলেন।

রৌশন আলীর ছোট ভাই হামিদুর রহমান জানান, সোমবার তার বড় ভাইয়ের করোনা ধরা পড়ে। মঙ্গলবার রংপুর মেডিকেল নেওয়ার পথে খোচাবাড়ি এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, তার কভিড-১৯ ধরা পড়ার পর শ্বাস কষ্ট দেখা। স্থানীয় হাসপাতালে ভর্তি না করে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা