সাবেক প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের হালের নাম্বার ওয়ান নায়িকা দীপিকা পাডুকন। এই নায়িকার সঙ্গে লাভার বয় রণবীর কাপুরের ওপেন প্রেমের গল্প কারও অজানা নয়।

২০০৮ সালে ‘বাঁচনা অ্যায় হাসিনো’ ছবির শুটিংয়ের সময় একে অপরের কাছে আসেন তারা। রণবীর-দীপিকার প্রেম দেখে ফেরদৌস ওয়াহিদের সেই গানের দু’লাইন কানে ভাসে ‘আমার প্রেমের তরী বইয়া চলে প্রেমের বৈঠা ধইরা যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা।’

এই জুটির প্রেমের খবর মৌমাছির মতো মৌ মৌ করে সবখানে ছড়িয়ে পড়ে। ২০১৩ সালে মুক্তি পায় দীপিকা-রণবীরের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। তখন তাদের প্রেম নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। ছবিটির ৭ বছর পূর্ণ হওয়ার পর রণবীর-দীপিকার কিছু স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে।

সেখানে দেখা যায়, প্রমোশনে রণবীরকে আলতো ছোঁয়ায় আদর করছেন দীপিকা। এটি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

তখন বিষয়টি স্বাভাবিক হলেও এখন তো দীপিকা রণবীর সিংয়ের ঘরণী। তাইতো অনেকেই এটি মেনে নিতে পারেননি। দীপিকা প্রমোশনের সময় ক্যামেরার সামনে কেন রণবীর কাপুরকে আদর করতে ব্যস্ত, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। কেউ কেউ অশ্লীল কটাক্ষ করতেও ছাড়েননি।

দীপিকা রণবীরকে এতটাই ভালোবাসতেন যে তার নামের ট্যাটু বানিয়েছিলেন। কিন্তু বছর গড়াতে না গড়াতেই এই নায়ক দীপিকাকে ধোঁকা দিয়ে ক্যাটরিনা কাইফের প্রেমে মজেন।

পরবর্তীতে দীপিকাও আরেক নায়ক রণবীর সিংকে ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন। অন্যদিকে দীপিকার সঙ্গে যা ঘটেছে, ক্যাটরিনার সঙ্গেও একই ঘটনার পুনরাবৃত্তি করেন রণবীর কাপুর। সেটি ২০১৬ সালের কথা। আর এখন তিনি আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ