,

মানবপাচারকারী হাজী কামাল কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে নৃশংস হত্যার ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার কামালকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ।

এসময় পাসপোর্ট আইনের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নুরুল ইসলাম। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়াল নোমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অবৈধ ৩১টি পাসপোর্ট পাওয়া যাওয়ায় সোমবার রাতে র‌্যাব বাদী হয়ে ভাটারা থানায় পাসপোর্ট আইনের ১১(৩) ধারায় কামালের বিরুদ্ধে মামলা করে।

প্রসঙ্গত, অবৈধভাবে ইউরোপে পাঠানোর সময় লিবিয়ার মিজদাহ শহরে গত ২৮ মে নৃশংস হত্যাকাণ্ডে ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ১১ বাংলাদেশি মারাত্মকভাবে আহত হন।

ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তে উঠে আসে এই হাজী কামালের নাম। এরপর সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল শাহজাদপুরের বরইতলা বাজার খিলবাড়ীরটেক এলাকা থেকে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তিার করে। কামাল কুষ্টিয়া সদরের জামাত আলী মন্ডলের ছেলে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা