সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠকর্মীদের করোনা টেস্ট করাবে বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত মাঠে বল দেওয়া ঠিক হবে না। কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে দায় বোর্ডের ওপর বর্তাবে

করোনাভাইরাসকে সঙ্গে করেই জীবনের অন্য অনুষঙ্গের মতো দেশে দেশে শুরু হচ্ছে খেলাধুলা। ফুটবল মাঠে গড়িয়েছে সবার আগে। ক্রিকেটও শুরু হওয়ার পথে। সে প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের মাঠে ফেরানোর প্রাক প্রস্তুতির বিষয়গুলো এগিয়ে রেখেছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নেওয়া হলে জাতীয় দলের সাপোর্টিং স্টাফ এবং মাঠকর্মীদের করোনাভাইরাসের পরীক্ষা করে নিরাপদ জোনে রাখা হবে।

দেশে করোনাভাইরাসের আক্রান্ত রোগী শনাক্তের পর সরকারিভাবে খেলাধুলা বন্ধের ঘোষণা দেওয়া হলে ১৭ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ম্যাচ সম্পন্ন হলে স্থগিত করা হয় ক্রিকেট। সেদিক থেকে দেখলে দেশে ক্রিকেট চর্চা বন্ধ আছে আড়াই মাস। দেশে করোনাভাইরাস পরিস্থিতির ওপর নির্ভর করছে ক্রিকেটারদের মাঠে ফেরা। তবে বিশ্বের সঙ্গে তাল মেলাতে স্বাস্থ্যবিধি মেনে জুনের শেষ দিকে সীমিত পরিসরে ফিটনেস ও স্কিল প্রশিক্ষণ শুরু হতে পারে।

সে ক্ষেত্রে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে জীবাণুমুক্ত করার পাশাপাশি সাপোর্ট স্টাফাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব থাকা না-থাকার বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা করে দেখা হবে বলে জানান সিইও নিজামউদ্দিন, ‘খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত মাঠে বল দেওয়া ঠিক হবে না। কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে দায় বোর্ডের ওপর বর্তাবে। আমাদের প্রথম কাজ হবে, যেসব স্টাফ খেলোয়াড়দের সংস্পর্শে থাকবে তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা। এজন্য প্রতিটি গ্রাউন্ডসম্যান, সাপোর্ট স্টাফের কভিড-১৯ পরীক্ষা করানো হবে অগ্রাধিকার ভিত্তিতে।’

প্র্যাকটিস শুরুর আগে ক্রিকেটারদের শরীরে ভাইরাসের অস্তিত্ব নেই নিশ্চিত হতে পরীক্ষা করানোর ব্যাপারে জানতে চাওয়া হলে বিসিবি সিইও বলেন, ‘কথা হচ্ছে, খেলোয়াড়দের করোনাভাইরাসের পরীক্ষা করাব কিনা? সেটা আলোচনা সাপেক্ষ। বিশেষজ্ঞরা যেটা বলবেন, সেটা করা হবে। খেলোয়াড়রা অনেক সচেতন, তারা জানে কতটুকু নিরাপত্তা নিতে হবে। কিন্তু যারা নিচে কাজ করে, তারা অতটা সচেতন না। বিষয়টিকে অত গুরুত্বও দেয় না। খেলোয়াড়দের স্বার্থে তাদের টেস্ট করে একটা নিরাপদ জোনে রাখা জরুরি। তবে খেলোয়াড়দের মধ্যে কোনো উপসর্গ থাকলে অবশ্যই টেস্ট করাব।’ মাঠকর্মীদের করোনাভাইরাস পরীক্ষা করা জরুরি এ কারণে খেলা বন্ধ থাকলেও মাঠের কাজে ব্যস্ত ছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী