,

জ্বর-শ্বাসকষ্টে দুই জেলায় ৭ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : জ্বর ও শ্বাসকষ্টে একদিনে বরিশাল ও চাঁদপুরে মোট সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চাঁদপুর সদর ও মতলব দক্ষিণে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নয় ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি জানান, শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধসহ চারজনের মৃত্যু হয়েছে বলে সোমবার বিকালে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

তিনি জানান, সকালে করোনা ওয়ার্ডে কোভিড-১৯ শনাক্ত হওয়া ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আ. ছত্তার পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার গুয়ারেখা এলাকার বাসিন্দা।

২৯ মে দুপুর দেড়টায় তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। রবিবার দিবাগত রাতে রিপোর্টে তার করোনা পজেটিভ আসে এবং সোমবার সকালে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মারা যাওয়া অন্য তিনজনের মধ্যে ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধ রবিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা খারাপ হওয়া তাকে আইসিইউতে পাঠানো হয়। বাকি দুজন ভর্তি হওয়ার কিছু সময় পরই মারা যান। মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হারিপালা এলাকার ৫০ বছরের এক ব্যক্তি সোমবার বিকালে হাসপাতালে ভর্তি হন। বেলা সাড়ে ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ সোমবার দুপুর দেড়টায় হাসপাতালে ভর্তি হন। বেলা ৩টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বরিশাল নগরীর আলেকান্দা কাজিপারা এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ রবিবার সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি হন। তাকে বেলা ৩টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর সদর ও মতলব দক্ষিণে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৯ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল সাড়ে নয়টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে সদরের বাবুরহাট এলাকায় নিজ বাড়িতে সকাল সাড়ে ৯টায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে মারা যান আশুতোষ আচার্যী (৭০) নামের এক প্রখ্যাত পল্লী চিকিৎসক এবং সকাল ৭টার দিকে একই উপসর্গ নিয়ে মারা যান একই এলাকার পরিমল বিশ্বাস (৬৫)।

এ ছাড়া মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী এলাকায় নারায়নগঞ্জফেরত করোনা শনাক্ত হওয়ার ২ দিন আগে বাড়িতে আসা এক গার্মেন্টস কর্মী মনি বেগম (৩৫) নিজ গৃহে রবিবার রাতে মারা যান।

মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্বস্থ্যবিধি মেনে তাদের সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা