,

ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশকে মারলেন ১২ লাখ টাকার মাছ, মামলা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তির ইজারা নেয়া পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ মে ভোররাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ মে আখাউড়া থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত মাছ চাষী মোহাম্মদ বশির আহম্মেদ ভূইয়া।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ঘোলখার গ্রামের বাসিন্দা বশির মিয়া তার গ্রামের একটি পুকুর ইজারা নিয়ে মাছ করেন। পুকুরটিতে রুই-কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। পূর্বশত্রুতার জেরে মামলার প্রধান আসামি নিমা মিয়াসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে পুকুরটিতে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলার পায়তা করে আসছিল। গত ২৫ মে রাত সাড়ে ১১টায় নিমা মিয়াসহ আরও দুইজনকে পুকুরের পাশে দেখতে পান বশির। এ সময় বশির তাদেরকে দেখে পুকুরের কাছে আসার কারণ জানতে চাইলে তারা কোনো সদোত্তর দিতে পারেনি।

এজহারে আরও বলা হয়, ২৬ মে ভোররাতে বশির পুকুরে গিয়ে দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে। এ সময় পুকুরে দুইটি কীটনাশকের বোতল পান তিনি। কীটনাশক প্রয়োগে ফলে পুকুরটিতে থাকা আনুমানিক দেড়শ মণ মাছ মরে গেছে। পরে বশির আসামিদের কাছে কীটনাশক প্রয়োগের বিষয়টি জানতে চাইলে তাকে মারধর করা হয়।

মামলার বাদী ও ক্ষতিগ্রস্ত মাছ চাষী বশির আহম্মেদ ভূইয়া জানান, দীর্ঘদিন ধরে আমার ইজারা নেওয়া পুকুরটি আসামিরা জোরপূর্বক দখলে নেয়ার পায়তারাসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। তারা পরবর্তীতে ঘটনাদিন পুকুরে কীটনাশক প্রয়োগ করে আনুমানিক আমার ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এরপরও আসামিরা বিভিন্নভাবে পরোক্ষভাবে আমাকে হুমদি দিয়ে যাচ্ছে।

মামলার এজহারভুক্ত ৫ নং আসামি এনামূল মিয়া বলেন, ঘটনার দিন আমার ছোট ভাই বশির মিয়ার সাথে ঝগড়া হয়। আমি ঝগড়া থামাতে যাই। এ নিয়ে বশির মিয়া ভুল বুঝে আমাকে আসামি করেছে। মাছ কে মেরেছে আমি কিছুই জানি না।

এ ব্যাপারে জানতে চাইলে ধরখার পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) বিমল কর্মকার বলেন, ইতোমধ্যে মামলার এজহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা