,

নিউইয়র্ক মেয়রের কন্যা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভের দমনে প্রায় ২২টি অঙ্গরাজ্যের ৪০ শহরে কারফিউ জারি করা হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এক হাজার ৬৬৯ জনের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক শহরের মেয়রের কন্যাও।

ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ার থেকে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিওর মেয়ে চিয়ারা ডিব্লাসিও কে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে লোয়ার ম্যানহাটনের ১২তম স্ট্রিট এবং ব্রডওয়ে থেকে চিয়ারা ডি ব্লাসিওকে আটক করা হয়েছিল। পুলিশের নির্দেশনা অমান্য করে সেখানে বিক্ষোভ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথামিকভাবে পুলিশ জানতো না যে চিয়ারা ডি ব্লাসিও নিউ ইয়র্ক শহরের মেয়রের কন্যা। শুধু নিউইয়র্ক থেকেই ৭৩০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

গত সোমবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’

বিক্ষোভের কারণে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। আর এতে করোনাভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশটি। এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের জন্য ভয়াবহ বিপর্যয় মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা