,

করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন-চারদিন ধরেই মাইদুল ইসলাম জ্বরে ভুগছিলেন। গতকাল রোববার তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভের বিষয়টি তাকে জানানো হয়।

বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মাইদুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদানের আগে দীর্ঘদিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। করোনা দুর্যোগের শুরু থেকেই তিনি নিয়মিত তার দায়িত্ব পালন করছিলেন। নিয়মিত সচিবালয়ে অফিস করার পাশাপাশি তাকে বাইরেও মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি