,

বাজেট অধিবেশনে সাংবাদিকদের ‘না’

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের বাজেট অধিবেশনে সংসদ ভবনে উপস্থিত হয়ে কাভারেজ করার সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। করোনাভাইরাসের কারণে তাদের সংসদ টেলিভিশন দেখে সংবাদ সংগ্রহের জন্য বলেছে সংসদ সচিবালয়।

আজ সোমবার (১ জুন) দুপুরে সংসদের গণসংযোগ-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী ১০ জুন বুধবার বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন (বাজেট অধিবেশন) আহ্বান করেছেন। বাজেট অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে সংসদ টিভি থেকে বাজেট অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয় চিঠিতে।

করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরপরই বিকেল সোয়া ৩টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ‘বাজেট ডকুমেন্টস’ বিতরণ করা হবে। এক্রিডিটেশন কার্ড প্রদর্শন করে সংসদ চত্বরে প্রবেশ করে বাজেট ডকুমেন্টস গ্রহণ করা যাবে। প্রত্যেক গণমাধ্যম থেকে একজনের অধিক সদস্য না পাঠাতে চিঠিতে বিনীত অনুরোধ হয়।

এছাড়াও চিঠিতে সাংবাদিকদের প্রতি উল্লিখিত বিষয়ে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা