শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৭১ হাজার, আক্রান্ত ৬১ লাখ

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়ে গেছে। করোনা সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, সোমবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৬৫ হাজার ১৮১ জন।

এছাড়া সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৮৯ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪ হাজার জনের। তবে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে সময়ে লকাডাউন জারি করেছিল তার আরও এক সপ্তাহ আগে যদি লকডাউন জারি করত, তবে অন্তত ৩৬ হাজার লোকের প্রাণ বেঁচে যেত।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ব্রাজিলে। সেখানে ৫ লাখ ১৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যুর সংখ্যায় চতুর্থ। দেশটিতে করোনায় ২৯ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে।

এরপরে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায়। সেখানে ৪ লাখ ৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৪ হাজার ৬৯৩ জন মানুষ। মৃতের সংখ্যা ১৪ তম রাশিয়া।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে ২ লাখ ৭৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃতের সংখ্যার দিক দিয়ে দেশটি দ্বিতীয়। সেখানে করোনায় মারা গেছেন ৩৮ হাজার ৫৭১ জন মানুষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ