,

শক্তি হারাচ্ছে করোনা!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী প্রায় ৪ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তবে এ ভাইরাসটি তার সক্ষমতা হারিয়ে ফেলছে বলে দাবি করেছেন এক ইতালীয় চিকিৎসক।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো গতকাল রোববার দেশটির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন।

ডা. আলবার্তো জাংরিলো বলেন, ‘বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’

তিনি বলেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’

মাত্তিও বাসেটি নামে ইতালির অপর এক চিকিৎসকও জাংরিলোর মতোই কথা বলেছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’

মে মাসের শুরুতে ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল। তবে মে’র শেষ দিকেই দেশটিতে করোনা ভাইরাস বেশ নিয়ন্ত্রণে এসেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা