,

বাসভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত করতে নোটিশ

news-image

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের মহামারিতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন।

আজ সোমবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের প্রতি এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তা না হলে বৃহত্তর জনগণের স্বার্থে আইনি ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয় নোটিশে।

নোটিশ প্রেরণকারী অ্যাড. লিংকন জানান, চলমান করোনা দুর্যোগে এমনিতেই জনজীবন বিপর্যস্ত। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অধিকাংশই এখন কর্মহীন। বহু মানুষ মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যেই হঠাৎ দেখা গেল সরকারের জাতীয় সড়ক এবং মহাসড়ক বিভাগ, রোড ট্রান্সপোর্ট অথরিটি বাস-মিনিবাসের ক্ষেত্রে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে। এই সিদ্ধান্ত করোনায় অসহায় হয়ে পড়া মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। তারা আরও বেশি বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়বে। এ কারণে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

অ্যাড. লিংকন আরও বলেন, বর্তমান বিশ্ববাজারে তেলের দাম ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সাধারণত তেলের মূল্যবৃদ্ধির ওপর বাসভাড়া কম বেশি নির্ভর করে। সে ক্ষেত্রে ভাড়া না বাড়িয়ে বিশ্ববাজার থেকে কম মূল্যে তেল সংগ্রহ করে বিকল্প পন্থায় বাসমালিকদের বাড়তি চাহিদা পূরণ করতে পারে সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা