,

রাষ্ট্রপতির ক্ষমায় রেহাই পাওয়া আসলাম ফের হত্যা মামলায় গ্রেফতার

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে চাঞ্চল্যকর শহীদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও রাষ্ট্রপতির ক্ষমাপ্রাপ্ত আসামি আসলাম ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাব-৮-এর একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে যশোর জেলার চৌগাছা উপজেলার কলেজপাড়ার একটি বাড়ি থেকে আসলাম ফকিরকে আটক করা হয়।

ফরিদপুর র‌্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার জানান, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহীদুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে ভাঙ্গা থানায় আসলাম ফকিরকে প্রধান আসামি করে একটি হত্যামামলা দায়ের করে। এ ঘটনার পরে র‌্যাবের আভিযানিক দল আসলামকে ধরতে কাজ শুরু করে এবং রোববার ভোরে আসলামকে গ্রেফতার করা হয়।

আসলাম ফকির পার্শ্ববর্তী দেশ ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল বলে জানায় র‌্যাব।

উল্লেখ্য, ২০১৩ সালে ভাঙ্গার মানিকদাহ ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মিয়া হত্যা মামলায় দোষ স্বীকার করে আসলাম ফকির ২০১৩ সালের ১৯ মে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করে। এরপর ২০১৪ সালের ১৩ অক্টোবর এ আবেদন নামঞ্জুর করা হয়। ফলে ওই বছর ১৩ নভেম্বর আসলাম ফকিরের ফাঁসি দিন ধার্য করা হয়। এ জন্য জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য চিঠি দেয়া হয়।

তবে ফাঁসি কার্যকরের একদিন আগে কারাগারে অস্বাভাবিক আচরণ ও অসুস্থ হওয়ার কারণে আসলাম ফকিরের ফাঁসির আদেশ স্থগিত করা হয়। ওই দিনই দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা হলে তা মঞ্জুর করা হয় এবং পরে জেল থেকে মুক্তি পায় সে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা