বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আমিরাতে ৬০ বাংলাদেশির মৃত্যু

news-image

ইউএই প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমে এলেও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৬০ জনের বেশি প্রবাসী বাংলাদেশি। সর্বশেষ শনিবার পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬২ জন।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশটিতে প্রথম আক্রান্ত রোগী পাওয়া যায়। তবে প্রথমবারের মত দুজন আক্রান্ত ব্যক্তির মৃত্যু সনদে নাম উঠে ২০ মার্চ। গত ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় প্রথম বাংলাদেশি মারা যান। এরপর থেকে নিয়মিত বাড়ছে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা। মাত্র ৬৭ দিনের ব্যবধানে এটি সমানুপাতিক হারে দাঁড়িয়ে গেছে।

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান সমকালকে জানান, স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোন দেশের নাগরিক কতজন আক্রান্ত হয়েছেন এই হিসাব না জানালেও মৃত্যুর সংখ্যা ও মৃত ব্যক্তির সম্পর্কে জানানো হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে তুলনামূলকভাবে কোভিড-১৯ আক্রান্ত বাংলাদেশিদের মৃত্যুর হার বেশি। শনিবার পর্যন্ত ৬০ জনের বেশি বাংলাদেশি করোনায় মারা গেছেন।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে আমিরাতের স্বাস্থ্য ও প্রশাসনিক দপ্তর। একদিকে রাতভর যেমন চলছে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি অন্যদিকে বাড়ানো হচ্ছে দৈনিক পরীক্ষার সংখ্যা। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজারের মত নাগরিকের করোনা পরীক্ষা করছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে