,

আরেক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে

news-image

ডেস্ক রিপোর্ট : আম্পানের তাণ্ডবে ক্ষত না শুকাতেই শোনা যাচ্ছে আরেক ঘূর্ণিঝড়ের খবর। তবে এবার বঙ্গোপসাগর নয়, উৎপত্তি হবে আরব সাগরে। ভারতের আবহাওয়া অধিদপ্তর দেশটির পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

রোববার ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। আরব সাগরে এটি এখন শক্তিশালী হচ্ছে।

তবে সতর্কবার্তা পেয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আম্পানের তাণ্ডবের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ওই দুই রাজ্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতিমধ্যে রাজ্য দুটির মৎস্যজীবীদের ৫ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

দপ্তরের সাইক্লোন বিভাগের প্রধান সুনীতা দেবী জানিয়েছেন, আরব সাগর এলাকায় দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য অঞ্চলে একটি ঝড়ের সূত্রপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে। এরপর আরও ২৪ ঘণ্টার মধ্যে তা ‘সাইক্লোনিক স্টর্ম’ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সুনীতা দেবী বলেন, ‘নিম্নচাপে পরিণত হওয়ার পর উত্তরের দিকে এগিয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। আগামী ৩ জুন তা আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলে।’ ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলীয় এলাকায় ২ থেকে ৪ জুন, উত্তর উপকূলে ২ থেকে ৩ জুন এবং গুজরাট, দমন-দিউ, দাদরা ও নগর হাভেলিতে ৩ থেকে ৫ জুন ভারী থেকে অতিভারী বর্ষণ হবে। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা