,

স্বাস্থ্যবিধি না মানায় লঞ্চ কর্তৃপক্ষকে জরিমানা, চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর রোববার থেকে চালু হয়েছে নৌযান। কিন্তু প্রথম দিনেই পটুয়াখালী-ঢাকা নৌপথে লঞ্চে যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত না করায় একটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পটুয়াখালী লঞ্চঘাটে থাকা সুন্দরবন-৮ লঞ্চের সুপারভাইজার আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে জরিমানা করায় সেখানে থাকা লঞ্চগুলো ঢাকামুখী যাত্রা বন্ধ করে দেয়। এতে করে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

এর আগে, করোনাভাইরাসের কারণে সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে লঞ্চ চলাচল করার নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ।

জানা যায়, পটুয়াখালী থেকে তিনটি দ্বিতল লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য লঞ্চঘাটে নোঙর করেছিল। বিকেলের মধ্যে ডেকে যাত্রী ভরে যায়। তবে ছিল না কোনো শারীরিক দূরত্ব। সন্ধ্যা ৬টা থেকে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা শুরু হয়।

জরিমানার টাকা পরিশোধ না করায় সুপারভাইজার আনোয়ারকে থানায় নিয়ে গেলে লঞ্চ কর্তৃপক্ষ পটুয়াখালী লঞ্চঘাটের তিনটি লঞ্চই ঢাকা ছেড়ে যেতে অপারগতা প্রকাশ করে। ফলে যাত্রী নিয়ে লঞ্চগুলো পটুয়াখালী ঘাটে অবস্থান করছে। লঞ্চ কর্তৃপক্ষ জানায়, তাদের সহকর্মীকে আটক করায় তারা লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম বলেন, জরিমানার টাকা পরিশোধ করলে আনোয়ারকে ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করছে সুন্দরবন-৮ লঞ্চ। এ কারণে লঞ্চের সুপারভাইজারকে জরিমানা করা হয়।

পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, সমস্যা সমাধানে আলোচনা চলছে। লঞ্চগুলো যাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে রাত ৯টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঞ্চগুলো ঘাটে নোঙর করা অবস্থায় ছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা