শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়জনকে হারালেন তাপসী

news-image

বিনোদন ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যেই শোকের ছায়া বইছে অভিনেত্রী তাপসী পান্নুর পরিবারে। সঙ্কটকালেই হারালেন প্রিয়়জনকে। মারা গেলেন এ অভিনেত্রীর আদরের ‘বিজি’ অর্থাৎ ঠাকুমা।

শনিবার নিজের ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করে তাপসী লেখেন, “ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি। তোমার মৃত়্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হল তা কোনওদিন পূরণ হবার নয়। বিজি, ভালবাসি তোমাকে।”

তাপসী পাঞ্জাবি। তাই পাঞ্জাবি রীতিতে ঠাকুরমার পারলৌকিক কাজকর্মের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে কীভাবে মারা গেলেন, আর কবেই বা মারা গেলেন তাপসীর বিজি, সে ব্যাপারে এখনও বিস্তারিত জানাননি অভিনেত্রী।

তবে শোনা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর ঠাকুমা। তাপসীর সঙ্গে ঠাকুমার সম্পর্ক ছিল বেশ মধুর। বিভিন্ন সাক্ষাৎকারে বারেবারেই তাঁর প্রসঙ্গ এনেছেন তাপসী, শেয়ার করেছেন ছোটবেলার স্মৃতি। তাঁর প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

যেহেতু তাপসী এই মুহূর্তে বোনের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন তাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘বিজি’-র সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি অভিনেত্রীর। কারণ, তাঁর পরিবার বর্তমানে পাঞ্জাবে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ