গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
স্বাস্থ্যবিধি মেনে চালানোসহ শর্তসাপেক্ষে করোনাকালীন সময়ে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রোববার (৩১ মে) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১ জুন) থেকে সারাদেশে এ ভাড়া কার্যকর হবে। সময় টেলিভিশন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়।











