,

করোনায় বিপন্ন মানুষের পাশে এইড ফর নাসিরনগর

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় নাসিরনগরে অসহায় কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নীরবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছেঁ দিচ্ছেন এইড ফর নাসিরনগর। গত ৬ এপ্রিল থেকে সেচ্ছাসেবী সংগঠন এইড ফর নাসিরনগর(Aid for Nasirnagar) তাদের এ কার্যক্রম শুরু করে শনিবার পর্যন্ত এক হাজার ২‘শ পরিবারের মাঝে চাল,ডাল,আলু,তেল, আটা,পেঁয়াজ,লবনসহ নিত্য প্রয়োজনীয় এই উপহার সামগ্রী বিতরণ করেন।

তাছাড়া ঈদুল ফিতর উপলক্ষেও বেশ কিছু পরিবারের মাঝে চিনি,সেমাইসহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন। নিজেরা প্যাকেটিংসহ তালিকা তৈরি করে এসব উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। যারা লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী নিতে লজ্জাবোধ করেন এমন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ওই সব পরিবারের দরজায় গিয়ে রাতের অন্ধকারে উপহার সামগ্রী তুলে দিয়েছেন। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই শ্লোগান নিয়ে তারা দিনরাত কাজ করে যাচ্ছে।

সংগঠনটির কার্যক্রমে স্বচ্ছতা ও আন্তরিকতা দেখে স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে কর্মরত সরকারি কর্মকর্তা,প্রবাসীরা,বিত্তবান মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। তাদের আর্থিক সহযোগিতার পাশাপাশি এইড ফর নাসিরনগর সদস্যদের নিজস্ব ফান্ডে বিতরণ করা উপহার সামগ্রী হাতে পেয়ে সন্তুষ্ট এলাকার অসহায় পরিবারগুলো।

উপহার সামগ্রী যারা অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন তারা হলেন শরীফুজ্জামান চৌধুরী সুমন,কুমার প্রদীপ,রুবেল মল্লিক,সুজন দেব,সবুজ দাস,রাজু দেব,মিটন বনিকসহ আরো অনেকে।

এইড ফর নাসিরনগর এর কর্ণধার শরীফুজ্জামান চৌধুরী সুমন বলেন,এইড ফর নাসিরনগর এর পক্ষ উপজেলায় এগার‘শ পরিবারকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। যতদিন এই করোনা মহামারি চলবে ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা