,

করোনায় ছেলের মৃত্যু, উপসর্গ নিয়ে বাবা-মা মারা গেলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছেলে মারা যাওয়ার পর এবার উপসর্গ নিয়ে মারা গেলেন তার বাবা-মা। চাঁদপুরের কচুয়া উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের পালগিরী গ্রামে গত ১৯ মে নিজ বাড়িতে মারা যান ঢাকা ফেরত মানিক সরকার। গত বৃহস্পতিবার মারা যান তার বাবা মজিবুর রহমান বাচ্চু সরকার (৮০)। গতকাল শনিবার মৃত্যু হয় তার মা ফজিলুতুন্নেছার (৬৫)।

সদ্য প্রয়াত মজিবুর রহমান বাচ্চু সরকার কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক কবির হোসেন।

কবির হোসেন বলেন, ‘মানিকের মা-বাবা গ্রামের বাড়িতে থাকতেন। করোনা সংক্রমণ-রোধে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর মানিক স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামে এসে দুই মাস বাড়িতে থাকেন। এরপর অফিস থেকে ফোন দেওয়ার পর তিনি ঢাকা যান। পরিবারের অন্যরা বাড়িতেই ছিলেন। ঢাকায় অসুস্থ হয়ে পড়লে বাড়িতে নিয়ে আসার দুদিন পর তার মৃত্যু হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘মানিক সরকার ঢাকার একটি গার্মেন্ট কারখানায় চাকরি করতেন। প্রথমে আমাদের কিছুই জানানো হয়নি। তবে তার মৃত্যুর পর আমরা খবর পেয়ে নমুনা সংগ্রহ করি। তাদের বাড়ি লকডাউন করি। সেই সঙ্গে তার বাবা-মাসহ পরিবারের অন্যদের বলা হয়েছিল, যদি তাদের কোনো উপসর্গ দেখা দেয়, তারা যেন বিষয়টি জানান।’

তিনি আরও বলেন, ‘মানিকের মৃত্যুর সাত দিন পর তার বাবা ও ১০ দিন পর তার মা মারা গেলেন। অথচ মজিবুর রহমান বাচ্চু সরকার ও তার স্ত্রী ফজিলুতুন্নেছা সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাদের কোনো উপসর্গ ছিল না। আজ সকালে খবর পেলাম ফজিলাতুন্নেছার শ্বাসকষ্ট হচ্ছে। এরপর আমরা তাকে চাঁদপুর নিয়ে যাওয়ার পরামর্শ দেই। কিন্তু তারা ঢাকা নিয়ে যাওয়ার কথা বললে উপজেলা থেকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়। পথিমধ্যে তিনিও মারা যান। স্বামী-স্ত্রী দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিয়ম অনুসারে মৃতদের দাফন সম্পন্ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা