রবিবার থেকে খুলছে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চলমান করোনা সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা অম্যান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের ঘোষনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩১ মে রবিবার থেকে বিভিন্ন বিপনী বিতান ও দোকানপাট সীমিত আকারে খোলার বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিমসভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে এবং সরকার নির্দেশিত সকল নির্দেশনা বাস্তবায়নে চেম্বার নেতৃবৃন্দসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সভায় জানানো হয়, জেলায় ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা যা উদ্বেগ জনক। সেজন্য যারাই সরকারি আইনের কোন রকম ব্যাত্যয় ঘটাবে তাদের জরিমানা ও কারাদন্ডসহ কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হবে বলেও হুশিয়ারী দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়াসহ বিভিন্ন মার্কেট কমিটির প্রতিনিধি, সরকারী কর্মকর্তাগণ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ