‘প্লাজমা’ থেরাপি নেওয়া একজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে একদিন আগেই প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল।

আজ শনিবার বেলা ১১টার দিকে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি নগরীর কাট্টরী এলাকার বাসিন্দা।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, মারা যাওয়া ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ছিল। গত রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই ব্যক্তির শরীরে গতকাল শুক্রবার প্লাজমা দেওয়া হয়েছিল।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে রক্তরস বা প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয়ে তা সেরে ওঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ