,

আজও কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে গাদাগাদি করে ঢাকায় ফিরছে মানুষ

news-image

শিবচর প্রতিনিধি : কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরিতে গতকাল শুক্রবারের মতো আজও ছিল কর্মস্থলমুখো যাত্রীদের চাপ। আজ শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীদের চাপ।

গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে প্রথমে মোটরবাইক, মাইক্রোবাস, ইজিবাইকসহ বিকল্প যানবাহনে ৪/৫ গুণ ভাড়া বেশি দিয়ে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছে। এরপর ফেরিতে গাদাগাদি করে পদ্মা পার হয়ে বাড়তি ভাড়া দিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় পৌঁছাতে হয় কর্মস্থলমুখো যাত্রীদের।

সরেজমিনে দেখা যায়, গতকালের মতো আজও ফেরিগুলোতে আগে যানবাহন লোড করে পরে যাত্রী ওঠানোর চেষ্টা করে পুলিশ। তবে ফেরিতে শারীরিক দূরত্ব মানার কোনো নামই নেই। নেই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম।

ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট। সকাল থেকে ১৫টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। ফেরিগুলোতে জরুরি অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, কাঁচামাল ও পণ্যবাহী ট্রাকের চাপ কম থাকলেও যাত্রীর চাপ বেশি দেখা গেছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজরা মো. আলীম মিয়া দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আজও কর্মস্থলমুখো যাত্রীদের চাপ রয়েছে। আমরা ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছি। তবে শারীরিক দূরত্ব মানার ক্ষেত্রে যাত্রীরা সরকারের নির্দেশনা মানছেন না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর