নোবেলের স্ত্রী ‘তামাশা’র মডেল

news-image

বিনোদন প্রতিবেদক : এক গানের প্রচারণায় নানা রকম তামাশার আশ্রয় নিয়েছেন ‘সারেগামাপা’খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। গানের প্রচারণায় নেতিবাচক মন্তব্য করার কারণে সমালোচনা মুখেও পড়তে হয়েছে তাকে। সেই বিতর্কের মধ্যেই বেরিয়ে এসেছে তার বিয়ের সংবাদটি। শুধু তাই না, গানের প্রচারণার সূত্র ধরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করার কারণে নোবেলের বিরুদ্ধে মামলাও হয়েছে ভারতে।

এবার জানা গেল, ‘তামাশা’ গানের ভিডিওতে মডেল হয়েছেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। গত বৃহস্পতিবার নিকেতনের নিজ বাসায় গানটির দৃশ্যধারণ করা হয়েছে। স্বামীর গানের ভিডিওতে মডেল হতে পেরে ভীষণ খুশি সালসাবিলও।

নোবেল বলেন, ‘প্রথম মৌলিক গানের শুটিং বেশ বড় পরিসরে করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। তাই বাসায়ই ছোট পরিসরে গানটির শুটিং করেছি। আর গানের মডেল বউকে করেছি। এর ফলে মিউজিক ভিডিওর মডেলের খরচটাও বেঁচে গেল। তাছাড়া আমার প্রথম মৌলিক গানে মডেল আমরা দুজনই।’

‘তামাশা’ গানের কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরীর। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল হাসান। জানা গেছে, আগামী ৭ জুন গানটি প্রকাশ হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ