২৪ ঘণ্টায় দেশে করোনায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৪

news-image

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬১০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে।

শনিবার (৩০ মে) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪৩টি। আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে নয় হাজার ৯৮৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৫৪টি।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৮ জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী তিন জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের ১৮ জন ও চট্টগ্রাম বিভাগে সাত জন, রংপুর বিভাগের দুই জন ও সিলেট বিভাগের এক জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরে মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে তিন জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন চার জন।

নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন নয় হাজার ৩৭৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৬৯ জন। মোট আইসোলেশনে আছেন পাঁচ হাজার ৫২৯ জন। আর হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ২২০ জন। অদ্যাবধি মোট কোয়ারেন্টিনে এসেছেন দুই লাখ ৮২ হাজার ২২৫ জন। ছাড়পত্র নিয়েছেন দুই লাখ ২১ হাজার ৯৪৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৬০ হাজার ২৭৬ জন।

তিনি জানান, সারাদেশে ৬৪ জেলায় ৬২৯টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত। তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা দেওয়া যাবে ৩১ হাজার ৯৮১ জনকে।

তিনি আরও জানান, সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ১৩ হাজার ২৮৪টি। ঢাকার ভেতরে রয়েছে সাত হাজার ২৫০টি। ঢাকা সিটির বাইরে শয্যা রয়েছে ছয় হাজার ৩০০টি। আইসিইউ আছে ৩৯৯টি, ডায়ালাইসিস ইউনিট রয়েছে ১১২টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ