শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার খুলছে মসজিদে নববী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার থেকে আবারও খুলে দেয়া হচ্ছে মহানবী (স)-এর স্মৃতিবিজড়িত মদিনার মসজিদে নববী। শুক্রবার এর অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মক্কা ছাড়া সৌদি আরবের সব এলাকার মসজিদের দরজাই রোববার থেকে খোলা থাকবে। করোনা নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত মুসল্লির সংখ্যা সীমিত করা হয়েছে। এছাড়া, কড়া স্বাস্থ্য সতর্কতা মেনেই মসজিদে প্রবেশ করতে হবে সবাইকে।

দেশের বিভিন্ন মসজিদ পরিদর্শন শেষে শুক্রবার সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ বলেছেন, ‘পরিদর্শনে দেখেছি, আমাদের মসজিদগুলো সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বেশ ভালো অবস্থায় আছে।’

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, সৌদিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৬৬ জন। মারা গেছেন ৪৫৮ জন। আর আক্রান্তদের মধ্যে ৫৭ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা